সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

মাত্র ৬ রান করেই অলআউট মালদ্বীপ, বিজয় বাংলাদেশের

দূরবীন নিউজ ডেস্ক :
এসএ গেমসে এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে ৬ রানে অলআউট হয়ে গেছে মালদ্বীপের মেয়েরা। যার ফলে এসএ গেমসে ক্রিকেট খেলতে এসে তারা নিয়মিত ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। বল-ব্যাট মালদ্বীপের মেয়েদের কাছে একদমই নতুন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নেপালের কাছে ১৬ রানে, শ্রীলঙ্কার কাছে ৩০ রানে অলআউট হওয়ার পর এবার বাংলাদেশের কাছে অলআউট হলো মাত্র ৬ রানে। বাংলাদেশের জয় ২৪৯ রানের বিশাল ব্যবধানে। বুধবার শ্রীলঙ্কার কাছেও ২৪৯ রানে হেরেছিল মালদ্বীপ।

খেলার ধারা ভাষ্যমতে, বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খেলেছে ১২ ওভার। রান করেছে কেবল ৬। তাতেই অলআউট হয়ে গেছে দ্বীপ দেশটির মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি উপহার দেন বাংলাদেশের নিগার সুলতানা এবং ফারজানা হক। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেয়ার পর জুটি বাধেন নিগার এবং ফারজানা।

মালদ্বীপের বোলারদের এরপর তুলোধুনো করতে থাকেন নিগার-ফারজানা। দু’জনের ব্যাট থেকে আসে ২৩৬ রানের বিশাল জুটি। ৬৫ বলে ১১৩ রানে নিগার সুলতানা এবং ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। নিগার সুলতানা ১৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। ফারজানা হক বাউন্ডারি মারেন ২০টি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12