সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মশা নিয়ন্ত্রণে ব্যর্থতায় ডিএনসিসি-সিভিল এভিয়েশনকে হাইকোর্টে তলব

বিশেষ প্রতিনিধি:
রাজধানীর ভিআইপি এলাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত মশা নিয়ন্ত্রণে ব্যর্খতার দায়ভার সংশ্লিষ্টদের। কিন্তু মশা নিয়ন্ত্রণে কি ধরনের উদ্যোগ নিয়েছেন তার জবাব চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সিভিল এভিয়েশনের একজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে।

আগামী ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট বেে হাজির হয়ে মশা নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম জানাতে বলা হয়েছে।
এছাড়াও বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ ও প্রক্রিয়ার বিষয়ে মতামত জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে (খবিরুল বাশার) ডেকেছেন আদালত। ওইদিন (২ এপ্রিল) এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও দর্শনার্থীসহ অন্যদের মশার উৎপাত থেকে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল এভিয়েশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পদক্ষেপ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল এভিয়েশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একত্রে বসে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি হয়। #কাশেম

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12