সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মরকারের নির্দেশ, দেশের সব হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশের সব সরকারি এবং বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিকে করোনায় আক্রান্ত কিংবা আক্রান্ত নন এমন রোগী চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ আক্রান্ত এবং আক্রান্ত নন উভয় রোগীর জন্য সেবা নিশ্চিত করুন।’ এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ২২ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ রোগী এবং করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালের ভিন্ন ভিন্ন স্থানে রেখে চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছে ডিজিএইচএস।

ক্লিনিক এবং ডায়াগনস্টিকসহ ৫০টিরও বেশি বেড রয়েছে এমন সব বেসরকারি এবং সরকারি হাসপাতালে কোভিড এবং নন-কোভিড উভয় রোগীর জন্য পৃথক ব্যবস্থা করতে বলা হয়েছে। এ নির্দেশের আগে, দেশে কেবলমাত্র সরকারি হাসপাতাল এবং কিছু নির্দিষ্ট হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। খবর ইউএনবি’র।

বুধবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ হাজার ২৯২ জন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12