সর্বশেষঃ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে সাথে সাথে মধ্যবাড্ডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের লাশ দেখতে যান প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা শোক প্রকাশ করেন।

এদিকে সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দ্রুত নিহত পরিচ্ছন্ন কর্মীর বাসায় ছুটে আসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম , গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি ও ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

এছিাড়া ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন গণমাধ্যমকে বলেছেন, রাস্তায় চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেয়া হবে। শিগগিরই এই বিষয়ে বিআরটিএর সাথে আলোচনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রশাসক জানান, যেসব গাড়ির অদক্ষ ড্রাইভার রাস্তায় গাড়ি চালায়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এরকম মর্মান্তিক মৃত্যু আর যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি বলেন ,পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন । তারা যাতে নিরাপদে ও নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে ,সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীদের পাশে থেকে সব সময় সহযোগিতার ঘোষণা দেন প্রশাসক। যে সকল ড্রাইভাররা বেপরোভাবেগাড়ি চালিয়ে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটান তাদেরকে সতর্ক থেকে গাড়ি পরিচালনা করার আহ্বান জানান প্রশাসক। ।প্রশাসক নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকাহত পরিবারকে সান্তনা দেন ।

নিহতের পরিবারকে ডিএনসিসর পক্ষ থেকে চার লক্ষ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ডিএনসিসির গাড়ি চালানোর ক্ষেত্রে যদি কোন অদক্ষ ড্রাইভার কিংবা যদি কোন হেল্পার গাড়ি চালায় ,তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসক বলেন,আমার জানামতে কোন হেল্পার কিংবা অদক্ষ ড্রাইভার ডিএনসিসির গাড়ি চালায় না। পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোঃ হুমায়ুন কবিরসহ ডিএনসিসির কর্মকর্তা উপস্থিত ছিলেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12