সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মগবাজার ও উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

দূরবীন নিউজ প্রতিবেদক :
রাজধানীর মগবাজার ও উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত ।
বুধবার ( ২০ নভেম্বর) মগবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন। তিনি জানান, অভিযানকালে মগবাজার রেলক্রসিং থেকে বিশাল সেন্টার পর্যন্ত রাস্তার দুইপাশে এবং ফ্লাইওভারের নিচে প্রায় শতাধিক অস্থায়ী দোকান, টং ঘর, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়।

এছাড়া দোকানের নির্ধারিত স্থানের বাইরে বর্ধিত করায় এক দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, উত্তরার ৩ ও ১০ নম্বর সেক্টরে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলানো হয়।
অভিযানকালে প্রায় দুই শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়।

এছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিন জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12