সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ভারত ছাড়ার নোটিশ নরওয়ের নারীকে

দূরবীন নিউজ ডেস্ক :
নরওয়ের নাগরিক জান্নি-মেইটে জনসন নামে এক নারীকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ ওই নারী ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বিক্ষোভে অংশ নিয়ে পর্যটক হিসেবে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে ভ্রমণরত ওই নারী ভিসা আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ আনছে ভারত।

ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, অভিবাসন কর্তৃপক্ষ তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। তিনি ভারত ছাড়ার জন্য তাৎক্ষণিক হোটেলে ফিরেছেন। স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘এক্ষুনি আমাকে ভারত ছাড়তে বলা হয়েছে। না হলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নাগরিকত্ববিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় গত সপ্তাহে মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) জার্মান শিক্ষার্থী জ্যাকব লিন্ডেলথানকে দেশত্যাগের নির্দেশ দেয় ভারত।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশিদের আঞ্চলিক নিবন্ধন অফিসের কর্মকর্তা অনুপ কৃষ্ণ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমরা তদন্ত করে দেখেছি, তিনি (নরওয়ের নারী) ভিসা আইন লঙ্ঘন করেছেন। তাই আমরা তাঁকে ফিরে যেতে বলেছি।’

কেরালার বিদেশিদের আঞ্চলিক নিবন্ধন অফিস বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে যে জনসন ২৩ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করেন।

৭১ বছর বয়সী জনসন স্থায়ীভাবে সুইডেনে থাকেন। তিনি বলেন, তিনি বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে ব্যাখ্যা লিখিতভাবে জানাতে চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাকে নিষেধ করেছে। এরপর তিনি তার এক বন্ধুর মাধ্যমে দুবাইগামী একটি ফ্লাইটের টিকিট সংগ্রহ করেছেন। দুবাই থেকে তিনি সুইডেনগামী ফ্লাইট ধরবেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12