সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ব্রিটেনের রাজপরিবারের পর এবার ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাভাইরাস ব্রিটেনের রাজপরিবারে আক্রমণের পর এবার ভারতের রাষ্ট্রপতি ভবনেও হানা দিয়েছে। এই কোভিড-১৯ হানা দেয়ার বিষয়টি সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

খবরে প্রকাশ, রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক সাফাইকর্মীর শরীরেই নাকি মিলেছে করোনা। স্বভাবতই ওই কর্মী রাষ্ট্রপতি ভবনে কর্মরত অন্যদের সংস্পর্শেও যেহেতু এসেছেন, তাই মনে করা হচ্ছে তার থেকে সংক্রামক ওই ব্যাধী অন্যদের শরীরেও ছড়িয়ে পড়তে পারে।

তাই সাবধানের মার নেই মন্ত্রকে মনে রেখে আপাতত রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। চার দিন আগে ওই সাফাই কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে বলে জানা যায়। ফলে দেশের প্রথম নাগরিকের স্বাস্থ্য সুরক্ষাই এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে।

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারকে এই পরিস্থিতিতে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টাইন হয়ে থাকতে হবে। তবে সেখানকার অন্য কর্মীদের মধ্য দিল্লির একটি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আশার কথা এটাই যে, এখনো পর্যন্ত করোনা আক্রান্ত ওই সাফাই কর্মী ছাড়া বাকিদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল করোনা-নেগেটিভ এসেছে।

এদিকে, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত মোট ১৮ হাজার ৬০১ জন। এর মধ্যে আবার ৫৯০ জনের মৃত্যু হয়েছে ওই মারণ রোগের কারণে।

গোটা দেশের সাথে পাল্লা দিয়ে রাজধানী দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। আর ঠিক তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে এখনো পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসের সাথে লড়াই করছেন। # সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12