সর্বশেষঃ
এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার আর নেই কুমিল্লা ফেনী ও হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১৯, বান্দরবানে বাস খাদে আহত ১৭ ইরানের হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলের  শতাধিক আহত  কুমিল্লায় দায়িত্বে অবহেলা বাস-ট্রেন সংঘর্ষ দুই গেটম্যান বরখাস্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ ট্রাম্পের প্রধানমন্ত্রীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ড. ইউনূসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ,ঈদের দিনও পেট্রাল পাম্পে লাইন ঈদুল ফিতরের দিনে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী ইরান থেকে বিশেষ ফ্লাইটে ১৮৬ বাংলাদেশি ফিরেছেন অবশেষে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক) ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলা নং-০৬। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

মামলার ৩ আসামি হলেন, ১) মেসার্স ইন্টারলিংক পিএলসি ওইন্টারলিংক সেন্টাররের প্রোপ্রাইটর-সাদেকুল হক খান মিল্কি , ২) মেসার্স ইন্টারলিংক পিএলসি ও ইন্টারলিংক সেন্টারের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সাজ্জাদুল হক খান মিল্কি এবং ৩) বেসিক ব্যাংক লিঃ, গুলশান শাখা ব্যবস্থাপক (চাকুরিচ্যুত) এস আসিফ আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিগণ পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৫ সালের ৩১ জুলাই থেকে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত বেসিক ব্যাংকের ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮২৭ হাজার টাকা আত্মসাৎ করেন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় এসব ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12