সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বেসরকারি- বিশ্ববিদ্যালয় শান্ত মারিয়ামের চেয়ারম্যান. করোনায় মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনায় আক্রান্ত হয়ে বেসরকারি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

শনিবার (৩০ মে) সকাল ৭ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।

ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা শাহানা ফেরদৌসি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৯ মে থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সিএমএইচসে ভর্তির আগে আরও দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী আজ বেলা সাড়ে তিনটায় বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরে তাঁকে দাফন করা হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক ‍মুজিবুর রহমান। ইমামুল কবীর সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেডেরও প্রতিষ্ঠাতা।
মুক্তিযোদ্ধা ইমামুল কবীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে গত ৭ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নাজমুল করিম চৌধুরী মারা যান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12