সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া করোনা টিকা নিয়েছেন

- ছবি - সংগৃহীত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ সোমবার (১৯ জুলাই )বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন।

এর আগে বিকেল ৩টা ৩০মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে ৩টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। গত ১২ জুলাই খালেদা জিয়া টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। গতকাল রোববার তার টিকার এসএমএস আসে। যা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রথমে টেষ্ট করতে গেলে তাকে ভর্তি করা হয়। সেখানে ৫৪ দিন চিকিৎসা গ্রহণ শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12