সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৬৮,০২৫ জন

দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৬৮ হাজার ২৫ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সোমবার দুপুর পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৮ হাজার ২৫ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৭২ জনে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ ৩৭ হাজার ১৭০ জন এবং দেশটিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৬ হাজার ১৯৫ জন, যা বিশ্বে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। এরপরই রয়েছে ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। তবে আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। পরে রয়েছে যথাক্রমে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি। আক্রান্তের হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে ভারত।

এ দিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জন করোনাভাইরাসে মারা গেছেন বলে রোববার জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা: নাসিমা সুলতানা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৩ জনে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12