সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বিশ্বের ১৪ দেশে করেনায় ৩২৯ প্রবাসীর মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বের ১৪ দেশে এপর্যন্ত ৩২৯ জন প্রবাসী বাংলাদেশের নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন যুক্তরাষ্ট্রে, দুজন কুয়েতে এবং একজন মারা গেছেন কানাডায়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৯৮ জন, কানাডায় ৭ জন আর কুয়েতে ৩ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেলেন। রোববার (২৬ এপ্রিল) প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, বিশ্বের ১৪টি দেশে এ পর্যন্ত ৩২৯ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৯৮ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন, কুয়েতে ৩ জন, সুইডেন, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত ৩২৯ জন মারা যাওয়ার পাশাপাশি আক্রান্ত হয়েছেন কয়েক হাজার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় খুব স্বাভাবিক ওই দুই দেশে আক্রান্তের সংখ্যাও বেশি হওয়ার কথা। তবে ওই দুই দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশ দুটির স্বাস্থ্য দপ্তরগুলো এখন পর্যন্ত কোন দেশের কত নাগরিক আক্রান্ত সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয় না। ফলে সঠিক সংখ্যা জানাটা দুরূহ।

তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সিঙ্গাপুরে সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো। সিঙ্গাপুরের পর সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে কাতারে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় এক হাজার। এ ছাড়া কুয়েতে ১৬০ জন, সৌদি আরবে ১০০ জন ও সংযুক্ত আরব আমিরাতে ৬০ জন আক্রান্ত বলে খবর পাওয়া গেছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12