সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিভাগীয় কমিশনারসহ রংপুরে ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে

দূরবীণ নিউজ ডেস্ক :
এবার হোম কোয়ারেন্টাইনে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামসহ ওই বিভাগের ৬ জেলায় ৬৮ জনকে রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন করা হয়েছে বিদেশফেরত রয়েছেন ২৩ জন। তবে কোভিড-১৯ শনাক্ত হয়নি।

মঙ্গলবার (১৭ মার্চ) রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর পর্যন্ত রংপুর বিভাগের ৬ জেলার ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এরমধ্যে রংপুরে ৫ জন, নীলফামারীতে ১৬ জন, লালমনিরহাটে ৩ জন, কুড়িগ্রামে ২১ জন, দিনাজপুরে ৩ জন এবং গাইবান্ধায় ১৯ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় রংপুরে ১ জন, নীলফামারীতে ৭ জন, কুড়িগ্রামে ১০ জন এবং গাইবান্ধায় ৫ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। এদিকে রংপুরে ১ জন এবং দিনাজপুরে ২ জন হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়ায় আইইডিসিআরএ পরীক্ষা করার পর তাদের শরীরে কোভিড-১৯ পাওয়া যায়নি।

তিনি আরো জানান, রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম রয়েছেন। তিনি আছেন রংপুর সার্কিট হাউজে। তিনি গত ১৬ মার্চ আমেরিকা থেকে ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরও জানান, যাদেরকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে তারা সবাই বিদেশফেরত। বিভাগীয় কমিশনারের মতো বিদেশফেরত সবাইকে কোয়ারেন্টাইনে যাওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য বিভাগের এই পরিচালক জানান, যারা বিদেশ থেকে আসছেন, তাদেরকে অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর মাধ্যমে নিজেকে, পরিবারকে,পাড়া-প্রতিবেশীকে, সমাজকে ও রাষ্ট্রকে বাঁচানো সম্ভব।

তিনি বলেন, রংপুর বিভাগে এ পর্যন্ত যারা কোরেটাইনে আছেন তাদের মধ্যে দিনাজপুরের ২ জনের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়। সেটি আইইডিসিআরে পরীক্ষার পরে তাদের মধ্যে কোনো কোভিড-১৯ পাওয়া যায়নি।

এছাড়া আর যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে বারবার হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12