সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিপিএলে রাজশাহীর কাছে ঢাকা প্লাটুন হেরেছে

দূরবীন নিউজ ডেস্ক :
বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের কাছে শোচনীয় পরাজয় বরন করেছে শক্তিশালী ঢাকা প্লাটুন।

বিপিএল’র প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহীর কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তামিম ইকবাল, শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরার মতো ক্রিকেটারদের নিয়ে মাঠে নামা ঢাকা। খবর ইউএনবি’র।

খেলার ধারাভাষ্য মতে, ঢাকার দেয়া ১৩৫ রানের টার্গেট ১০ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে টপকে যায় রাজশাহী।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে ঢাকা। রান পাননি তামিম ইকবাল (৫), আফ্রিদি (০) ও থিসারা পেরেরা (১)।

এনামুল হক বিজয় (৩৮), জাকির আলী (২১) এবং শেষ দিকে ওয়াহাব রিয়াজ (১৯) ও অধিনায়ক মাশরাফির (১৮) ব্যাটে ভর করে ১৩৪ রানের সম্মানজনক স্কোর গড়ে ঢাকা।

রাজশাহীর পক্ষে আবু জায়েদ ২টি এবং তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, অলক কাপালী ও রবি বোপারা প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে শুরুটা দারুণ করেন লিটন দাস ও হজরতউল্লাহ জাজাই। তাদের ওপেনিং ‍জুটিতে আসে ৮.২ ওভারে ৬২ রান। লিটন ২৭ বলে ২টি ছক্কা ও ৪টি চারে ৩৯ রান করে আউট হন।

তবে জাজাই ৪৫ বলে ৩টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে অপরাজিত ৫২ এবং শোয়েব মালিক ৩২ বলে ২৯* রানের ইনিংস উপহার দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12