সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বিদ্যুৎ বোর্ড প্রকৌশলী শাহাদাত ও তার স্ত্রীকে দুদকের নোটিশ

 দূরবীণ নিউজ:
বিদ্যুৎ বোর্ড টাঙ্গাইলের সাবেক নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলী ও তার স্ত্রী কোহিনুর বেগমের বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য প্রমাণ পেয়ে তাদের স্থাবর এবং অস্থাবর সম্পদ বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১১ মে সংস্থাটির উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের স্থাবর- অস্থাবর সম্পদের হিসাব চেয়ে পৃথক নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের পাঠানো নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি/ আপনার জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। আপনি/ আপনার নিজ ও আপনার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।

এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে, কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। # 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12