সর্বশেষঃ
 সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

বিচারপ্রার্থী মানুষকে হয়রানি করা যাবে না : প্রধান বিচারপতি

দূরবীণ নিউজ প্রতিবেদক :

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিচারের জন্য সুপ্রিম কোর্টে আসা মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। বিচারপ্রার্থী মানুষকে হয়রানী করা যাবে না।

বুধবার (১৩ এপ্রিল) এক প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশনা দেন তিনি। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এই কর্মশালার আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, সুন্দরবন বা ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে হয়তো এক টুকরো জমি রক্ষার জন্য অসহায় মানুষ আসলো সুপ্রিম কোর্টে। অনেক ক্ষেত্রে আইনজীবীদের কাছে তেমন সহযোগিতা পায় না তারা। অনেক আইনজীবী খারাপ আচরণ করেন, টাকা-পয়সা চান। লিগ্যাল এইডকে তাদের পাশে দাঁড়াতে হবে।

ফের হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেন, আদালত অঙ্গনে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। কিছু কিছু অসাধু কর্মকর্তার কারণে সবার বদনাম হয়। অপরাধীদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে কুণ্ঠিত বোধ করা হবে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12