সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বায়তুল মোকাররমের খতিব সালাহউদ্দিনের মৃত্যুতে মেয়র তাপসের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, দেশের প্রখ্যাত আলেম প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন। তিনি শুধু স্বদেশেই নন বরং এই উপমহাদেশের আলেম সমাজসহ সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।”

মেয়র ব্যারিস্টার শেখ তাপস শোকবার্তায় আরও বলেন, “অসাধারণ মেধা, প্রজ্ঞা, বাগ্মিতা, পবিত্র কুরআন-হাদীসে তাঁর দখল, অধ্যাপনা ও বিশদ ব্যাখ্যার জন্য তিনি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে স্থান করে নিয়েছিলেন। দীনী খেদমতে তাঁর দরদ, ভালবাসা ও পাণ্ডিত্যের জন্য দেশ ও জাতির অন্তরে তিনি অমর হয়ে থাকবেন।”

শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12