সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বার্লিনে করোনাবিরোধী মিছিল. পুালিশের গ্রেফতার ১৩০

দূরবীণ নিউজ ডেস্ক :
বার্লিনে করোনাবিরোধী মিছিল করায় পুলিশ গ্রেফতার করা হয়েছে ১৩০ জনকে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় সতর্ক থাকার সময়ে বার্লিনে হয়ে গেল স্বাস্থ্যবিধি না মানা বেপরোয়া এক মিছিল৷ আরো কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন অনেকে৷

শনিবার (১ আগস্ট) করোনাকে ‘বিল গেটসের ষড়যন্ত্র’ বলে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বার্লিনের রাস্তায় মিছিল করেছেন অন্তত ২০ হাজার মানুষ৷ উগ্র ডানপন্থি, উগ্র বামপন্থি এবং ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের আহ্বানে ব্রান্ডেনবুর্গ গেটের সামনে হওয়া এ মিছিল সরাতে গেলে পুলিশকে বাধা দেয়া হয়৷ শুরু হয়ে যায় সংঘর্ষ৷ এতে ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন৷ তিনজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে৷

এক বিবৃতিতে বার্লিন পুলিশ জানায়, আয়োজকরা মোট ১০০০ জনের সমাবেশের অনুমতি নিলেও সমাবেশে অংশ গ্রহণকারীর সংখ্যা ২০০০০ ছাড়িয়ে যায়৷ সমাবেশস্থল থেকে পুলিশের কাজে বাধা দেয়া, শান্তিভঙ্গ করা এবং অসাংবিধানিক প্রতীক প্রদর্শনের অভিযোগে ১৩০ জনকে গ্রেফতারের কথাও জানিয়েছে পুলিশ৷

ইউরোপের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ শুরু হয়েছে নতুন করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে স্বাস্থ্যবিধি মানা দরকার হলেও মাস্ক না পরে, শারীরিক দূরত্ব বজায় না রেখে এমন সমাবেশের তীব্র নিন্দা জানিয়েছন বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার৷

মধ্য-বামপন্থি দল এসপিডির সাংসদ সাসকিয়া এসকেন মনে করেন, বিক্ষোভকারীরা ‘করোনাইডিয়ট’, অর্থাৎ ‘করোনানির্বোধ’৷ বিক্ষোভকারীরা স্বাস্থ্যবিধি না মেনে অন্যের জীবনকেও ঝুঁকির মুখে ফেলছেন, করোনার বিরুদ্ধে জার্মানির অর্জনকে নষ্ট করে দিচ্ছেন- এমন অভিযোগ তুলে তাদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি৷

জার্মানির অর্থমন্ত্রী পেটার আল্টমায়ারও মনে করেন, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া উচিত৷ বিক্ষোভের বিরুদ্ধে বিক্ষোভ শনিবার স্বাস্থ্যবিধি না মেনে করোনা-বিরোধী সকল ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের বিরোধিতাও হয়েছে৷

ডয়চে ভেলের প্রতিনিধি লেয়নি ভন হামারস্টাইন জানান, সেই সমাবেশে সবাই মাস্ক পরেছেন, সামাজিক দূরত্বও বজায় রেখেছেন৷# সূত্র- ডয়চে ভেলে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12