সর্বশেষঃ
ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বাংলাদেশ থেকে কেউ ‘ভুয়া’ সনদ নিয়ে কেউ ইতালি যাননি : পররাষ্ট্র মন্ত্রণালয়

দূরবীণ নিউজ ডেস্ক :
‘ভুয়া’ সনদ নিয়ে কেউ ইতালি যাননি বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় । ইতালিতে যাওয়া প্রবাসীদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হবার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এই দাবী করেছে। খবর বিবিসি বাংলার।

এসব বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি বাংলাদেশ থেকে ইতালি যাওয়া প্রায় ১,৬০০ বাংলাদেশীর কেউ ভুয়া কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বহন করছিলেন না।

এসব যাত্রীর কেউ কেউ ‘যদি কোথাও দরকার হয়’ ভাবনা থেকে ‘নিজে থেকে’ কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছে।”
বিবৃতির আরো বলা হয়েছে, “দুর্ভাগ্যজনকভাবে, সম্প্রতি ইতালি গেছেন এমন কিছু বাংলাদেশী বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম মানেননি। এবং সম্ভবত তাদের কারো কাছ থেকে কম্যুনিটির মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।”

যদিও ইতালিতে গমনের জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এমন কোনো শর্ত এখনো দেশটির সরকার আরোপ করেনি। ইতালিতে ভ্রমণের জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট চাওয়া না হলেও বিমান ভ্রমণের জন্য সাধারণত কিছু স্বাস্থ্য পরীক্ষা এবং বিমানবন্দরে একটি স্ক্রিনিং পার হয়ে যেতে হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12