সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বাংলাদেশ করোনা মুক্ত, কারণ শেখ হাসিনা নেতৃত্বে আছেন : নাসিম

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন পর্যন্ত করোনা মুক্ত রয়েছে দাবি।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের।

তিনি বলেছেন, করোনা মোকাবেলায় বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে চলছে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, জঙ্গি-সন্ত্রাস মুক্ত হয়েছে, বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের বাগবাটিতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে প্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, করোনা ভাইরাসে সারা দুনিয়া আক্রান্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অনেক মানুষ মারা গেছে। কিন্তু সরকারের সতর্ক অবস্থানের কারণে বাংলাদেশে এখন পর্যন্ত এ রোগ ছড়ায়নি। এমনকি কেউ আক্রান্তও হয়নি। এখানে কোনো রাজনীতি নেই, দলও নেই। সবাই মিলে এর মোকাবেলা করতে হবে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয় এবং বাগবাটি কলেজ মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

দিনব্যাপী এই ক্যাম্পে গাইনী, ডায়াবেটিস, দন্ত, সাধারণসহ প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12