সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরো ২,০২৯ জন করোনায় আক্রান্ত , মৃত্যু ১৫

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় অথাৎ ১ দিনেই বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ২,০২৯ জন। একই সময়ে মারা গেছে ১৫ জন। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ৩২১ জন।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। আর আক্রান্ত হয়েছে ২,০২৯ জন।

করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। নাসিমা সুলতানা বলেন, বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক।

এর আগে বুধবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৫৪১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২২ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে মোট ৪০ হাজার ৩২১ জন। মারা গেছে ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ নিয়ে সর্বমোট ৮ হাজার ৪২৫ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩১০ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ৮ হাজার ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪৭১টি নমুনা।
দেশে এখন ৪৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12