সর্বশেষঃ
ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নয়াপল্টন- মানিক মিয়ায় ছিলেন,তারেক রহমান ষড়যন্ত্রকারীরা আর গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : তারেক রহমান ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

 

দূরবীণ নিউজ ডেস্ক :
হোয়াইট হাউস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বাংলাদেশসহ চারটি দেশে চারজন রাষ্ট্রদূত মনোনয়নের অভিপ্রায় ব্যক্ত করেছেন। এরা হলেন, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার এবং বাংলাদেশের জন্য পিটার হাস।

পিটার হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে কাজ করছেন। তার কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরো চারটি মিশন/ কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ।

যুক্তরাষ্ট্র সিনেট এই মনোনয়নগুলো চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।

# সূত্র : ভোয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12