সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বাংলাদেশের সোনা জয়ের রেকর্ড বাড়ছে

দূরবীন নিউজ ডেস্ক :
সুসংবাদ ক্রমেই বাড়ছে, রোববার (৮ ডিসেম্বর) এসএ গেমসের চলমান আসরে আর্চারি থেকে ৩ স্বর্ণ জয় করেছে বাংলাদেশ। এরপর ক্রিকেটেও স্বর্ণ জিতেছেন নারী ক্রিকেটাররা।

নেপালের পোখারা স্টেডিয়ামের দিনের প্রথম পদক এসেছে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্ট থেকে। বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও হাকিম মোহাম্মদ রুবেলের দল। তারা ফাইনালে শ্রীলঙ্কার রাভিয়েন কাভিশা দালপাতাদু, সঞ্জীব দে সিলভা ও কুমারা হেরাথের দলকে হারিয়েছেন।

এরপর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে সোনা জিতেন বাংলাদেশের ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের দল। তারা শ্রীলঙ্কার থিসারি মধুশিকা সিলভা, রেহানা থায়াবালী ও মালশা দিলহানির দলকে পরাজিত করেন।

বাংলাদেশকে দিনের তৃতীয় সোনা উপহার দেন রোমান সানা ও ইতি খাতুন। রিকার্ভ মিশ্র ইভেন্টে ভুটানের বিপক্ষে তাদের জয় ছিল ৬-২ সেটে।

দুপুরে মেয়েদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জেতেন জাহানারা-সালমারা এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার খেলাধুলার সর্বোচ্চ আসরে মোট ১১টি সোনার পদক জিতল বাংলাদেশ।

আর আরচারি কম্পাউন্ড পুরুষ দলগততে ভুটানকে ২২৫-২১৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন অসীম কুমার, আশিকুজ্জামান ও সোহেল রানা । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12