সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঐতিহাসিক ৬-দফা দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রবিবার শ্রদ্ধা জানিয়েছে । রোববার (৭ জুন) ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য পুষ্প স্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।

সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক বলেন, ছয়-দফ বাঙালির স্বাধীনতার সনদ। করোনাভাইরাস মহামারির কারণে এবার অন্যরকমভাবে তারা দিবসটি পালন করছেন।

‘ঐতিহাসিক ছয় দফার আন্দোলন এখনও আমাদের যে কোনো সংকটকে মোকাবিলা করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করে,’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, আজ ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে।

বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হকসহ অনেকে শহীদ হন। # সূত্র -ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12