সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

ফয়ার সেফটি থাকলে. হোল্ডিং নম্বর ও ট্রেডলাইসেন্স পাবে : মেয়র আতিক

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরশন মেয়র মো. আতিকুল ইসলাম নগরবাসীকে বলেছেন ,নিজস্ব ফায়ার সেফটির ব‍্যবস্থা রেখে ভবন নির্মাণ করতে হবে।
তিনি বলেন, ডিএনসিসির পক্ষ থেকে হোল্ডিং নম্বর কিংবা ট্রেড লাইসেন্স পেতে হলে অবশ্যই ,নিজস্ব ফায়ার সেফটির ব‍্যবস্থা রেখে ভবন নির্মাণ করতে হবে। নিজস্ব ফায়ার সেফটির ব‍্যবস্থা না রেখে ভবন নির্মাণ করলে, তাদেরকে হোল্ডিং নম্বর ও ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।

রোববার (১৮ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়ন-ইকোর সহযোগিতায় ‘সেভ চিলড্রেন’ কর্তৃক আয়োজিত নগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা শীর্ষক ভার্চুয়াল সংলাপে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র একথা বলেন।

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি সংযুক্ত ছিলেন।

ডিএনসিসির মেয়র বলেন, বিশ্বের অন্যতম জনবহুল নগরী রাজধানী ঢাকায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সব মিলিয়ে ৪০টিরও অধিক সংস্থা কাজ করে থাকে। সঙ্গত কারণেই যেকোন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে তিনি সাধ্যমোতাবেক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ডিএনসিসির মেয়র করোনাভাইরাস মোকাবিলায় সকলকে সরকার কর্তৃক জারিকৃত ১৮ দফা নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12