সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ফুলবাড়িয়া মার্কেটে ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদকালে ব্যবসায়ীদের হামলা

ফুলবাড়িয়া মার্কেটে ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদকালে ব্যবসায়ীদের বাধার ছবিটি সংগ্রহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক:

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে গড়ে ওঠা ৯১১টি দোকান উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এক পর্যায়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশের ওপর হামলা চালায় ব্যবসায়ীরা। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ-সাংবাদিকসহ তিনজন আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে বেলা ১১টার দিকে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মার্কেটটির ব্লক-এ, ব্লক-বি ও ব্লক-সিতে অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে তা শুরু করা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। একইসঙ্গে তাদের ‘অভিযান বন্ধ করো’ স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অভিযান শুরু করব। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

অভিযানের বিষয়টি আগেই ব্যবসায়ীদের জানানো হয়েছিল বলেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12