সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ফিফা জরিমানা করেছে বাংলাদেশকে

দূরবীণ নিউজ ডেস্ক:
বাংলাদেশকে ১৫ হাজার সুইস ফ্রাঁ তথা ১৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ।
গত ১০ অক্টোবর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিল দশ হাজারের মতো দর্শক। একটা সময় কিছু দর্শক লোহার গ্রিলের দেয়াল টপকে মাঠে ঢোকার চেষ্টা করেছিল। ওই ঘটনার ছবি ফিফার কাছে জমা দেন ম্যাচ কমিশনার। বিষয়টি ভালোভাবে নেয়নি ফিফা।

অবশ্য ভালোভাবে নেওয়ার প্রশ্নই আসে না। কারণ, খেলা চলাকালিন মাঠে দর্শক প্রবেশ খুবই মারাত্মক ঘটনা। এই ধরনের ঘটনায় অনেক সময় স্বাগতিক দর্শকদের মাঠে নিষিদ্ধ করা হয়। খালি গ্যালারিতেই খেলতে হয় স্বাগতিক দেশ কিংবা ক্লাবকে। কিন্তু বাংলাদেশকে অতোবড় শাস্তি দেয়নি ফিফা। আবারো জরিমানা গুনেই পার পেয়ে যাচ্ছে বাংলাদেশ।

অবশ্য এই ঘটনা এবারই প্রথম নয়। ২০১৫ সালে বাংলাদেশে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচেও ঘটেছিল এমন ঘটনা। সেবারও জরিমানা গুনেছিল বাংলাদেশ।

চলতি বছরে ঘরের মাঠে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। তার মধ্যে ভারত, আফগানিস্তান ও ওমানের বিপক্ষে ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ কী পদক্ষেপ নিবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আসলে এই ব্যাপারে আমাদের আরো সতর্ক থাকতে হবে। কারণ, আমাদের এ বছর ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলতে হবে।

নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের মাঠে এমনিতেই দর্শক কম আসে। যারা আসে তাদের এমন কাণ্ডে ঝমেলায় পড়তে হচ্ছে। কাতারের বিপক্ষের ম্যাচে কিছু দর্শক চেষ্টা করেছিল গ্রিল টপকে মাঠে ঢোকার। সে কারণে জরিমানা গুণতে হচ্ছে আমাদের।’

কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজক। তার উপর এশিয়ার চ্যাম্পিয়ন দল। সে কারণে ওই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপচে পড়া দর্শক ছিল। সামনে ভারত খেলতে আসবে। কলকাতার সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে যে দর্শক হয়েছিল সেটাকে টেক্কা দিতে ফেসবুক ভিত্তিক বাংলাদেশের বিভিন্ন ‘ফুটবল গ্রুপ’ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ করার পরিকল্পনা করে রেখেছে। পরবর্তী তিন ম্যাচে সত্যিই স্টেডিয়াম ভর্তি দর্শক হলে সেটা কিভাবে সামাল দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেখার বিষয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12