সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ফালুর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য গ্রহণ ৩০ মার্চ

দূরবীণ নিউজ প্রতিনিধি:
সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আগামী ৩০ মার্চ সাক্ষ্য গ্রহণের ধার্য করেছেন বিচারিক বিশেষ জজ আদালত।

রোববার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অভিযুক্ত মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে আদালতে কোন সাক্ষী না আসায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময়ের আবেদন করেন। পরে বিচারিক আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৩০ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর আগে এই মামলার বাদী দুদকের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) রাহিলা খাতুন সাক্ষ্য প্রদান করেছেনর।

উল্লেখ্য, ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়। পরে২০০৮ সালের ১৪ ফেব্রæয়ারি আদালতে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

অভিযোগপত্র দাখিল হওয়ার পর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। ফলে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরে হাইকোর্ট ফালুর মামলা খারিজ করে দেন। এরপর ২০১৮ সালের ২৭ আগস্ট ফালু পলাতক থাকা অবস্থায় এ মামলায় অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। তবে গত ১ ফেব্রæয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণ হয়। বর্তমানে মামলায় সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, দুদকের পক্ষ থেকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ২০০৭ সালের ১৮ ফেব্রæয়ারি ইস্যু করে। ওই নোটিশের প্রেক্ষিতে ফালু ২০০৭ সালের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে তার বিরুদ্ধে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পায়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12