সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ফরিদপুরে  আটা, চিনি ও রং দিয়ে  খেজুরের গুড় তৈরিকালে আটক ৪

ফরিদপুরে আটা, চিনি ও রং দিয়ে খেজুরের গুড় তৈরিকালে আটক ৪

দূরবীন নিউজ ডেস্ক :
ফরিদপুরে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরর্দী গ্রামে খেজুরের রসের সঙ্গে আটা, চিনি ও রং দিয়ে খেজুরের গুড় তৈরির অপরাধে ৪ জনকে আটক এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত একই সাথে বেজাল খেজুঁরের গুড় তৈরির উপকরণ ১১ কেজি আটা, চিনি এবং রং গুড় জব্ধ করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরর্দী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরির দায়ে ৪ ব্যক্তিকে আটক করে ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. তৈয়ব (৪৮), মিজানুর রহমান (৩২), সবুর মোল্লা (২৫) ও মো. আহাদ। এদের সবার বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরর্দী গ্রামে।

আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন।

নির্বাহী হাকিম শাকিলা বিনতে মতিন জানান, ওই চার গুড় ব্যবসায়ী নিজেদের বাড়িতে খেজুরের রসের সঙ্গে চিনি, আটা ও রং মিশিয়ে খেজুরের গুড় তৈরি করছিল।

খবর পেয়ে পুলিশের মাধ্যমে তাঁদের আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12