সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

প্লট বরাদ্দের মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন খারিজ আপিল বিভোগে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সাবেকমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিলের আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০০৭ সালের ১৫ জুলাই দুদক শাহবাগ থানায় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে এই মামলাটি দায়ের করেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) মির্জা আব্বাসের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।

আদালতে আজ সোমবার দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তবে মির্জা আব্বাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘আজকে মির্জা আব্বাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত আবেদন ডিসমিস ফর ডিফল্ট করে দিয়েছেন। ফলে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই।’

এর আগে ২০১৬ সালের ৩০ মার্চ এ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন।

দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন। এ অভিযোগে দুদকের তৎকালীন উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা করেন। ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ওই বছরের জুলাইয়ে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস।/ একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12