সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

প্রয়াত সমাজ কল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন : ডিএনসিসির মেয়র

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, প্রয়াত সমাজ কল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনে সর্বদা সচেষ্ট ছিলেন।

আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকালে গুলশানের নগর ভবনে ডিএনসিসির প্রয়াত সমাজ কল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, যে আসাদ নিজে দায়িত্ব নিয়ে অনেক মৃত ব্যক্তির কবরের বন্দোবস্ত করত, তাকেই কবরে চলে যেতে হয়েছে, এটাই বাস্তবতা। আমরা যারা দুনিয়াতে এসেছি সবাইকেই একদিন চলে যেতে হবে, এর কোন বিকল্প নেই।মোঃ আতিকুল ইসলাম বলেন, অত্যন্ত বিনয়ী ও কঠোর পরিশ্রমী আসাদুজ্জামান নিজের সততা ও আন্তরিকতায় সকলকে মুগ্ধ করতে সক্ষম হয়েছেন। তিনি সকলকে জনকল্যাণে সৎ পথে থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ডিএনসিসির সমাজ কল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান গত ৩ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

আলোচনা সভা শেষে প্রয়াত সমাজ কল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং মেয়রের সহকারী একান্ত সচিব-২ রিসাদ মোর্শেদ মরহুমের স্মৃতিচারণ করেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12