সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

প্রবীণ আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে মেয়র তাপসের শোক

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, “আব্দুল বাসেত মজুমদার দীর্ঘ ৫ দশকেরও অধিক সময় আইন পেশায় সম্পৃক্ত ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠা ও আইনি সুরক্ষা প্রদানকে নিজ জীবনের ব্রত হিসেবে নিয়েছেন।অগুণতি মানুষকে তিনি বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছেন।”

শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, “সাধারণ মানুষের পাশাপাশি আব্দুল বাসেত মজুমদার সবসময় আইনজীবীদের পরম আশ্রয়স্থল হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি দুস্থ আইনজীবীদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন করেছেন। এ ফান্ড হতে দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে অর্থ সহায়তা দিয়েছেন। তাঁর এই মৃত্যু দেশবাসী ও আইনাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর গভীর আত্ম-ত্যাগ, সাধনা ও কর্মের মাঝেই তিনি আমাদের অন্তরে চির অমলিন হয়ে বেঁচে থাকবেন।”

শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12