সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘বঙ্গবন্ধু বিপিএল’

দূরবীন নিউজ ডেস্ক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু বিপিএল’ আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৮ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে বিপিএল উদ্বোধনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আগামী ১১ নভেম্বর থেকে মাঠে গড়াবে দেশের সবচেয়ে মেগা ইভেন্ট ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। খবর বাসস।

ক্রিকেটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো স্টেডিয়ামই ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। রোববার সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পুলিশ, র‌্যাব পুরো স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করে। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করেন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। এর কিছুক্ষণ পরই তিনি উদ্বোধনের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিপিএলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই এই টুর্নামেন্ট উপভোগ করবেন। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ এরপর পুরো শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে আতশবাজির ঝলকানি ছিল দেখার মতো।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই অবশ্য কনসার্ট দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ৫টা ২৫ মিনিটে এটি শুরুর কথা থাকলেও বাংলাদেশি শিল্পী মহিদুল ইসলাম খান মঞ্চে ওঠেন সন্ধ্যা ৬টায়। বিসিবির তত্ত্বাবধানে এবার বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়েছে।

পুরো স্টেডিয়ামকে রাঙানো হয়েছে বর্ণিলভাবে। প্রধানমন্ত্রীর বড় একটা ছবি শোভা পাচ্ছে পূর্ব গ্যালারিতে। সব মিলিয়ে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বিশেষ এই বিপিএল উদ্বোধন হলো।

বিশেষ এই বিপিএলে সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে এবার দলগুলো পরিচালিত হচ্ছে না।

বিসিবি নিজের তত্ত্বাবধানে দলগুলো পরিচালনা করছে। আগামী ১১ ডিসেম্বর মিরপুরে চট্টগ্রাম ও সিলেট এবং কুমিল্লা ও রংপুর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসরের লড়াই। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12