সর্বশেষঃ
মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, মানিকগঞ্জে এক যুবতী আটক

দূরবীণ নিউজ ডেস্ক :
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় এক যুবতীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

মামলার বাদি রানা আহম্মেদ শান্ত গণমাধ্যমকে বলেন, মাহমুদা আক্তার পলি নামের ওই মেয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ২০ মে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘তোরা দেখ, দেখরে চাহিয়া, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এই মহিলা’ লেখা সম্বলিত গত একশত বছরে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট পাঁচজন সরকার প্রধানের নামে একটি পোষ্ট করেন।

তাছাড়া ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীদের সম্পর্কে অশ্লীল লেখা পোষ্ট করেন। পরে বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা গণমাধ্যমকে জানান, মামলার ভিত্তিতে পুলিশ তিল্লি ইউনিয়নের পার তিল্লি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই যুবতীকে তার বাড়ি থেকে আটক করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12