সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

প্রচন্ড শেতে বিশ্ব ইজতেমা ময়দানে ৩ মুসল্লির মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানী ঢাকার উপকন্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে প্রচন্ড শীতও বার্ধ্ক্যজনিত কারণে বিশ্ব ইজতেমা ময়দানে ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকা মিয়া (৬০) ও চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ আলী (৭০), ইয়াকুব আলী (৮৫) । তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে এসেছিলেন।

বিশ্ব ইজতেমা ময়দানের তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন গণমাধ্যমকে জানান, শীতের মধ্যে বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে খোকা মিয়া এবং দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদ আলী নিজ নিজ তাঁবুতে মারা যান। এ নিয়ে চলতি বছরে ইজতেমা ময়দানে তিনজনের মৃত্যু হয়েছে। খবর সংবাদ সংস্থা ইউএনবি’র।

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে শুরু হয়েছে হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওবায়দুল খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে ৫৫তম ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার মুসল্লি এই পর্বে অংশ নিচ্ছেন। প্রথম পর্বে যোগ দিচ্ছেন মাওলানা জোবায়ের অনুসারীরা।

তিনদিনের প্রথম পর্বের ইজতেমা ১২ জানুয়ারি শেষ হবে। ইজতেমার দ্বিতীয় পর্বটি ১৭ থেকে ১৯ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
১৯৬৭ সাল থেকে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। ইজতেমা মাঠের চাপ কমাতে এবং নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০১১ সাল থেকে দুই ধাপে ইজতেমার আয়োজন হয়ে আসছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12