সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

পুলিশের বিরুদ্ধে ফেসবুক পেজে অপপ্রচার, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

একটি ফেসবুক পেজে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে দুই জনকে গতকাল শনিবার গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে এ ঘটনায় বাহিনীতে কর্মরত পুলিশের কয়েকজন কর্মকর্তার বিষয়ে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি পেজটির সঙ্গে জড়িত বিদেশভিত্তিক একটি চক্রের সংশ্লিষ্টতার বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পেজটির অ্যাডমিনও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অপপ্রচার চক্রের কার্যক্রম, দেশ-বিদেশে থাকা সদস্যদের যোগাযোগ এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাকে লক্ষ্য করে পরিচালিত কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

নাম না প্রকাশের শর্তে এসএমপির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, ফেসবুক পেজ থেকে ভুয়া তথ্য ছড়িয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকা থেকে সালাউদ্দিন নামে একজন কথিত সাংবাদিক এবং আরেকজন সৈয়দ শাহীন মাহমুদ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রে জড়িত অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান পরিচালনা হচ্ছে।
#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12