সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

পিকে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে ৮০০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের ১০ মামলা

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ
৩৭ জনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা ভুয়া ঋণের মাধ্যমে পাচার এবং আত্মসাতের অভিযোগে পৃথক ১০টি মামলার অনুমোদন দিয়েছে দুদকের নীতি নির্ধারনী কর্মকর্তারা। আর প্রত্যেক মামলায় আসামি করা হয়েছে পি কে হালদারকে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। তিনি আরো জানান, যে কোন সময় ওই ৩৭ জনের বিরুদ্ধে এই ১০টি মামলা দায়ের করবেন দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তারা।

দুদক সচিব বলেন, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের এমডি মো. রাশেদুল, ভারপ্রাপ্ত এমডি মো. আবেদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ হাশেম এবং বোর্ড সদস্যরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণের বিপরীতে কোনো মর্টগেজ গ্রহণ ছাড়া ১০টি কাগুজে প্রতিষ্ঠানের মালিককে ঋণ দিতে সহযোগিতা করেন।

বেনিফিসিয়ারীরা ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় ৮০০ কোটি টাকা ভুয়া ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যক্তির হিসাবে উক্ত অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন রেকে পাচার করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযাগ্যে অপরাধ করে।

ফলে, মোট ৩৭ জন ব্যক্তির বিরুদ্ধে পৃথক পৃথক ১০টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিটি মামলায় রিলায়েন্স লিজিং ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে আসামি করা হয়েছে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12