সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

পল্টনে বোমা বিস্ফোরনের ঘটনায় নব্য জেএমবির আরও ৪ সদস্য গ্রেফতার

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে পল্টনে বোমা বিস্ফোরনের ঘটনায় নব্য জেএমবি’র আরও ৪ সদস্যকে গ্রেফতার করেছে।

১০ সেপ্টেম্বর, (বৃহস্পতিবার) রাত ৯টায় অপারেশন এলিগ্যান্ট বাইটের ধারাবাহিক অভিযানে উত্তরা আজমপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, ২। মোঃ আল আমিন ওরফে আবু জিয়াদ,৩। মোঃ মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও ৪। সারোয়ার হোসেন রাহাত। এসময় তাদের হেফাজত হতে ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, ২৪ জুলাই ২০২০ রাত ৯.৩০ টার সময় পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে আইইডিতে ব্যবহৃত ইলেকট্রিক টেপ, জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, তারের অংশ বিশেষ, লোহার তৈরি বিয়ারিং ও বল, নাইন ভোল্ট ব্যাটারির অংশ বিশেষ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।
গত ১১ আগস্ট, ২০২০ সিলেট জেলায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ অপারেশন এলিগ্যান্ট বাইট পরিচালনা করে এ ঘটনায় জড়িত নব্য জেএমবির ৫ জন সদস্যকে গ্রেফতার করেছিল।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় গতকাল উত্তরা আজমপুর এলাকা হতে উল্লেখিত ৪ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়। এ মামলার ঘটনায় মোট ৯ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের সাথে ইতোপূর্বে গ্রেফতারকৃত অভিযুক্ত শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের বিভিন্ন সিক্রেট কমিউনিকেশন অ্যাপসের মাধ্যমে পল্টনে হামলার নির্দেশনা ও পরিকল্পনা বিষয়ক কথোপকথনের প্রমাণ পাওয়া যায়। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12