সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

পর্বতারোহী রেশমা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩) রাজধানীর শেরেবাংলা নগর লেকরোড এলাকায় এক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
পুলিশ জানায়,শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

শেরেবাংলা নগর থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, রেশমা চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় কালো রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারী ও পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত রেশমা ধানমন্ডি এলাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। মিরপুর এলাকায় থাকতেন বলে আমরা জানতে পেরেছি। রেশমা রত্না পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। গাড়ী চাপায় রেশমার সাইকেলটি পেছন থেকে দুমড়ে-মুচড়ে গেছে। সেটি ঘটনাস্থল থেকে পুলিশ জব্দ করেছে।

ওসি জানান, মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। # সূত্র- বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12