সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

নৌপথে হাজার হাজার গার্মেন্টস কর্মীরা ঢাকা আসছে

দূরবীণ নিউজ ডেস্ক :
আবার হাজার হাজার গার্মেন্টস কর্মী শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথ দিয়ে ঢাকা আসছেন । মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথ দিয়ে ফেরিতে করে পদ্মা নদী পার হচ্ছেন এসব গার্মেন্টস কর্মী।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে এসব যাত্রীদের কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরিতে করে শিমুলিয়া ঘাটে এসে ঢাকার উদ্দেশ্যে যেতে দেখা গেছে। গণপরিবহন চালু না থাকায় বিকল্প পরিবহনে তারা ছুটছেন ঢাকার দিকে।

শিমুলিয়া ঘাটে দিয়ে শত শত যাত্রী দক্ষিণ বঙ্গ থেকে ঢাকায় ফিরছেন। এসব যাত্রীর অধিকাংশই গার্মেন্টস কর্মী। তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিকল্প যানবাহনে করে কাঁঠালবাড়ী ঘাটে আসছেন। সেখান থেকে ফেরিতে করে পদ্মা নদী পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসছেন।

করোনাভাইরাসের কারণে যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় এসব যাত্রী বিকল্প যানবাহনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গন্তব্যে ছুটছেন। বিকল্প যানবাহনের মধ্যে রয়েছে- আটোরিকশা, ইয়েলো ক্যাব, রেন্ট-এ-কার, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানসহ স্থানীয় নানা ধরনের যানবাহন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির গণমাধ্যমকে জানান, সকাল থেকেই ফেরিতে করে শত শত লোক আসছে শিমুলিয়া ঘাটে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই হিলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, বুধবার সকাল থেকেই শত শত গার্মেন্টস কর্মী দক্ষিণ বঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ফেরিতে পদ্মা নদী পার হয়ে শিমুলিয়া ঘাটে আসছেন। এখান থেকে বিকল্প যানবাহনে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। এদের অধিকাংশই গার্মেন্টন কর্মী। তিনি আরও জানান, বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে দিনের বেলায় ছয়টি ফেরি চলাচল করেছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12