সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নিম্নমানের প্রিপেইড বৈদ্যুতিক মিটার ক্রয়ে অর্থ আত্মসাৎ অভিযানে দুদক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
নিম্নমানের প্রিপেইড বৈদ্যুতিক মিটার ক্রয়ে দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেডের (ডেসকো) এর বিরুদ্ধে আগত অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম এ পরিচালনা করে।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরো জানান, সরেজমিন অভিযানে দুদক টিম মিরপুরের মনিপুরের একটি বাসা, যাতে প্রিপেইড মিটারে আগুন লেগেছিল তা পরিদর্শন করে এবং এলাকাবাসীর সাথে কথা বলে। স্থানীয় এক বাসিন্দা দুদক টিমকে পার্শ্ববর্তী একটি বাসাতেও আগুন লেগেছিল এমন তথ্য প্রদান করেন।

বিষয়টির অধিকতর যাচাইয়ের উদ্দেশ্যে ডেসকো কার্যালয়ে অভিযান পরিচালনা করে। ডেসকো কর্তৃপক্ষ দুদক টিমকে জানান, বৈদ্যুতিক মিটারে অগ্নিকাণ্ডের অনিয়মের বিষয়ে তারা একটি তদন্ত করেছেন এবং প্রাথমিক বিবেচনায় ক্রয়কৃত মিটারসমূহের মান যথাযথ নয় মর্মে প্রতীয়মান হয়েছে। টিম ক্রয়কৃত ১ লক্ষ ২২ হাজার ২৩৬টি প্রিপেইড মিটারের টেন্ডার সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ করে। তথ্যাবলি বিশ্লেষণপূর্বক টিম অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে।

এছাড়া জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখল করার অভিযোগে, সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে, বিদ্যুৎ সংযোগ ও মিটার প্রদান বাবদ ঘুষ দাবীর অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে।

দুদক জনসংযোগ কর্মকর্তা জানান, এনজিও কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষকদের বিল আটকে রেখে হয়রানির অভিযোগে জেলা প্রশাসক, ভোলা বরাবর, গ্যাসক্ষেত্রের কম্প্রেসার ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক, বিজেএফসিএল, কুমিল্লা বরাবর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অফিসে অনুপস্থিত থেকে জনসাধারণকে যথাযথ সেবা প্রদান না করার অভিযোগে ইউএনও, সদর উপজেলা, মাদারীপুর বরাবর, গ্রাহকদের নিকট থেকে অবৈধভাবে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে ইউএনও, সদর উপজেলা, কিশোরগঞ্জ বরাবর এবং বিদ্যালয় মেরামতের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত টাকা কোন কাজ না করেই আত্মসাতের অভিযোগে ইউএনও, পাটগ্রাম, লালমনিরহাট বরাবর দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12