সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

নিউ ইয়র্কে ঘুমন্ত চার গৃহহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

4 homeless men killed while sleeping in New York,

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি লোহার পাইপ দিয়ে ঘুমিয়ে থাকা চারজন গৃহহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। ওই ব্যক্তির হামলায় আহত আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালে ভর্তি ব্যক্তিও গৃহহীন।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার ঘটনায় ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। একই সঙ্গে পুলিশের হেফাজতে থাকা সন্দেহভাজন ব্যক্তিও একজন গৃহহীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাত ১টা ৪০ মিনিটের দিকে ম্যানহাটনের চায়নাটাউনে মারামারির খবর পায় তারা। এসময় এক ব্যক্তি হামলার শিকার প্রথম ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ব্লক পরেই আরও তিনজনকে ভুক্তভোগীকে দেখতে পায়। পুলিশ বলছে, হামলার সময় ওই ব্যক্তিরা সম্ভবত ঘুমিয়ে ছিল।

হামলার ঘটনায় ৪৯ বছর বয়সী আরেক ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পরে ওই হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। এটিকে নির্বিচার হিসেবেও উল্লেখ করেছে পুলিশ।

এদিকে কার্লা উইলিয়াস নামে একজন বাসিন্দা বলেছেন, এটা খুব ভয়ানক। কেননা আমি এই রাস্তা দিয়ে সবসময় লাইব্রেরি ও অন্য কোথাও যাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12