সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ কমিটির সভাপতি গফুর গ্রেফতার

দূরবীণ নিউজ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় প্রায় দুই মাস পর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর ওরফে গফুর মেম্বারকে গ্রেফতার করেছে সিআইডি। গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের পর ভয়াবহ ওই ঘটনায় ৩৫ জন দ্বগ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তল্লা রেললাইন এলাকায় তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পুলিশের বিশেষ পুলিশ সুপার মো: নাসির উদ্দিন এই মামলায় আবদুল গফুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্ত ভার গ্রহণের পর থেকেই মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর ওরফে গফুর মেম্বারকে আমরা নজরদারিতে রেখেছিলাম। এত দিন পর্যন্ত তাকে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করে এসেছি। আমাদের তদন্তে তার গাফিলতি ও অবহেলার সুষ্পষ্ট তথ্য প্রমাণ পেয়েছি। তাই এই মামলায় আমরা তাকে গ্রেফতার করেছি।

সিআইডির এই কর্মকর্তা আরো বলেন, ঘটনার কারণ উদঘাটনে আমরা তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের কার কার গাফিলতি আছে সেগুলো খতিয়ে দেখছি। ইতিমধ্যে আমরা এসব সংস্থার ১১ জনকে গ্রেফতার করেছি।

তিনি বলেন, এই মামলায় মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেফতার করেছি। সিআইডির হেফাজতে তাকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আমাদের তদন্তে যাদের দোষ প্রমাণ হচ্ছে তাদের সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে বিদ্যুতের শর্ট সার্কিট ও গ্যাসের পাইপের লিকেজ থেকে এই মসজিদে বিস্ফোরণে অর্ধ শত মুসুল্লি দগ্ধ হন। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12