সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

‘নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোকে শতকোটি টাকা ক্ষতিপূরণ প্রসঙ্গে হাইকোর্টের রুল

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :

প্রথম আলো পত্রিকাকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ‘নাঈমুল আবরার রাহাতের’ (১৫) মৃত্যুতে একশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেনো নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন ।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম আবদুর রউফ। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এস এম আবদুর রউফ।

তিনি সাংবাদিকদের জানান, রিটে ৫০ কোটি টাকা কলেজটির জন্য এবং বাকি ৫০ কোটি টাকা আবরারের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে।

রিটকারীর পক্ষের আইনজীবী এস এম আব্দুর রউফ আরো জানান, ওই ঘটনায় কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। কারণ কলেজ কর্তৃপক্ষ প্রথম আলোর সঙ্গে অনুষ্ঠানের চুক্তিতে কার কী দায়দায়িত্ব তা উল্লেখ রয়েছে। সেখানে বৈদ্যুতিক ব্যবস্থার দায়িত্ব ছিল প্রথম আলোর আয়োজকদের। এ কারণে কলেজ কর্তৃপক্ষকে ৫০ কোটি এবং আবরারের পরিবারকে ৫০ কোটি টাকা দিতে রিট করা হয়েছিল।

এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার সাংবাদিকদের বলেন, কলেজ কর্তৃপক্ষ একশ কোটি টাকা চেয়ে রিট করে। গত জুলাই মাসে প্রতিষ্ঠানের পক্ষে কলেজ অধ্যক্ষর করা এ রিট আবেদনের শুনানি মুলতবি করা হয়। আদালত তখন বলেন, শুধুই কলেজ নয়, ভিকটিমের (নিহত আবরার) পরিবারকে আদালতে আসতে হবে।

এরপর আবরারের পরিবারকে রিটে সম্পৃক্ত করা হয়। শুনানি শেষে হাইকোর্ট একশ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

২০১৯ সালের ১ নভেম্বর প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র উদ্যোগে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আবরার রাহাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা। পরবর্তীতে এ ঘটনায় আবরারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে ওই বছরের ৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেন।

এই মামলায় গত বছর ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর মতিউর রহমান হাইকোর্ট থেকে জামিন নেন। আর অন্যরা নিম্ন আদালত থেকে জামিন পান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12