সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

নবসৃষ্ট গুলশান ট্রাফিক বিভাগের কার্যালয় উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

দূরবীণ নিউজ প্রতিবেদক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবসৃষ্ট গুলশান ট্রাফিক বিভাগের কার্যালয় উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২০) সকাল ১০.০০টায় হাউজ নং-১০, রোড-২/ই, বারিধারা, জে-ব্লক, ঢাকায় অবস্থিত গুলশান ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

ডিএমপি কমিশনার নবসৃষ্ট বিভাগের সকল সদস্যকে শুভকামনা ও অভিনন্দন জানান এবং সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসাধারণের আস্থা ও সন্তুষ্টি অর্জনে ট্রাফিক-গুলশান বিভাগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নগরবাসি যেন স্বস্তি পায়, কোন প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে মানবিকতার সাথে বিধিবদ্ধভাবে দায়িত্ব পালন করার জন্য তিনি সকলকে নির্দেশনা দেন।
এ সময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম বিপিএম (বার) সহ ডিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।# প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12