সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার আত্মসমর্পণ

দূরবীণ নিউজ ডেস্ক:
অবশেষে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন । স্থানীয় সময় বুধবার মধ্যরাত পর্যন্ত তাকে গ্রেপ্তারের সময় দেওয়া হয়েছিল। সর্বশেষ সময়ের মাত্র কয়েক মিনিট আগে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

জানা গেছে, চলতি বছরের ২৯ জুন জ্যাকব জুমাকে এক বছর তিন মাসের কারাদণ্ড দেন দক্ষিণ আফ্রিকার আদালত। ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত সে দেশের ক্ষমতায় ছিলেন জ্যাকব জুমা।

জুমার বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তকারীদের তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তিনি আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান।

পরে তাকে বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন দেশটির আদালত। জ্যাকব জুমার ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, জুমা নিজেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

জ্যাকবের মেয়ে দুদু জুমা-সাম্বুদলা এক টুইট বার্তায় বলেন, কারাগারের পথে যাত্রা করেছেন বাবা। বাবা বেশ উজ্জীবিত রয়েছেন।

এর আগে জুমা বলেছিলেন, আমি কারাগারে যেতে প্রস্তুত। তবে, এই বয়সে করোনাভাইরাস মহামারির সময়ে আমাকে কারাগারে পাঠানোর মানে হচ্ছে আমার মৃত্যুদণ্ড কার্যকর করা। এছাড়া নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

# সূত্র: দ্য স্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12