সর্বশেষঃ
বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : তারেক দ্বিগুণের বেশি দামে ২ কার্গো এলএনজি কিনলো বাংলাদেশ রাজধানীতে শুক্রবারও ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় হাসিনার সাবেক এপিএস খায়রুল ও পরিবারের ৪০ কোটি টাকার অর্থপাচারের মামলা ইরান-ইসরায়েল যুদ্ধে বিভিন্ন দেশে জ্বালানী ও অর্থনৈতিক সংকট হবে খামেনি হত্যার প্রতিশোধের ঘোষণা হিজবুল্লাহ যোদ্ধাদের ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস  আজ   ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে অনুমতি যুক্তরাজ্যের মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দ্বিগুণের বেশি দামে ২ কার্গো এলএনজি কিনলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ হরমুজ প্রণালী। এতে বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও কাতারসহ অন্যান্য দেশগুলো থেকে সময়মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রয়েছে। এমতাবস্থায় দেশের জ্বালানি সংকট মোকাবিলায় দ্বিগুণেরও বেশি দামে দুই কার্গো এলএনজি কিনেছে সরকার।

গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। এ কে এম মিজানুর রহমান বলেন, সংকট মোকাবিলায় দুই কার্গো এলএনজি কেনা হয়েছে। আগামী ১৫ অথবা ১৬ মার্চ এক কার্গো এবং ১৮ মার্চ আরেকটি কার্গো আসার কথা।

তিনি বলেন, এলএনজি কিনতে দাম বেশি পড়ছে। একটি দ্বিগুণের কাছাকাছি, আরেকটি কার্গো দ্বিগুণের বেশি দামে কিনতে হয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, স্পট মার্কেট থেকে কেনা দুই কার্গো এলএনজি গত মাসে ১ হাজার ১০০ কোটি টাকায় কেনা হয়েছে। সেটি কিনতে এখন দুই হাজার ৩০০ কোটি টাকা খরচ হচ্ছে। এতে সরকারকে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে।

পেট্রোবাংলার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গানভোর গ্রুপ থেকে একটি এলএনজি কার্গোর প্রতি ঘনফুট কিনতে খরচ হবে ২৮ দশমিক ২৮ ডলার। আর ভিটলের কাছ থেকে আরেকটি এলএনজি কার্গোর প্রতি ঘনফুট গ্যাসের জন্য ব্যয় হবে ২৩ দশমিক ০৮ ডলার। গানভোরের কার্গোর দাম প্রায় এক হাজার ২৭৯ কোটি টাকা হবে, যা চলতি বছরের জানুয়ারিতে একই ধরনের চালানের জন্য প্রায় ৫০০ কোটি টাকা ছিল।

আ. দৈ./কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12