সর্বশেষঃ
মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে পাসপোর্টের মহের উদ্দিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক মহের উদ্দিন শেখকে নানা অনিয়ম, ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেওয়া, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকেিবিকেল ৩ টা পর্যন্ত দুদকের উপ পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জানা যায়, তার বিরুদ্ধে ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকাসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকের কাছে মহের উদ্দিন শেখ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ অস্বীকার করেন। একই অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের অপর উপ-পরিচালক ও মহের উদ্দিন শেখের স্ত্রী হালিমা খাতুন শম্পাকে তলব করা হলেও তিনি হাজির হননি। তবে তারপক্ষে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রসহ বক্তব্য দিয়েছেন তার স্বামী।

এর আগে ২০২০ সালের ১২ মার্চ ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেওয়ার অভিযোগে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সাবেক সহকারী পরিচালক (পাসপোর্ট অফিসে কর্মরত) আবজাউল আলম, ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ, রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী রঞ্জু লাল সরকার, হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন, আলমাস উদ্দিন, ইব্রাহিম হোসেন ও আবদুল ওয়াদুদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ ভুয়া জন্মসনদ ব্যবহার করে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস পাসপোর্টের আবেদন করেন।

এরপর পুলিশ ভেরিফিকেশনে ভারতীয় নাগরিক হিসেবে রিপোর্ট দেওয়ার পরও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি চক্র যোগসাজশে তাকে বাংলাদেশি পাসপোর্ট দেন। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12