সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

দুদকের মামলায় ৩ দিনের রিমান্ডে শংখ বেপারী

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদকের দায়ের করা ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) আত্মীয় ও তার সহযোগি শংখ বেপারীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা বিশেষ জজ আদালত।

সোমবার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে শংখ বেপারীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আদেশ দেন।

এরআগে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে শংখ বেপারীকে গ্রেপ্তার করে দুদক। এরপর তিন দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক মো. সালাহ উদ্দিনের আবেদনে বলা হয়, পি কে হালদার পরস্পর যোসসাজসে অর্জিত অবৈধ অর্থ দিয়ে তার নিকট আত্মীয় শংখ বেপারীর নামে-বেনামে দেশে-বিদেশে আরো সম্পদ অর্জন করেছেন।

আসমি পি কে হালদার বিদেশে পলাতক। শংখ বেপারীও বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পি কে হালদার সন্দিগ্ধ আসামি শংখ বেপারীর মাধ্যমে তাদের অবৈধ অর্জিত অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে মানিলন্ডারিং করেছেন মর্মে প্রাথমিক তথ্য পাওয়া যায়।

আরও তথ‌্যের জন‌্য তিন দিনের রিমান্ড আবেদর করেন তদন্ত কর্মকর্তা। দুদকের আইনজীবী ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

আসামি পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদার বিদেশে পালিয়ে যান।

গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12