সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দুদকের পক্ষ থেকে সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ সওজের সাবেক এই প্রধানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে।।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, জাওয়েদ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। গত ২৯ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন। দুদকের কাছে তথ্য আছে, স্থাবর–অস্থাবর সব সম্পদ নগদায়ন করে স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তাঁর এক ছেলে ও এক মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

চিঠির সঙ্গে জাওয়েদ আলম ও তার স্ত্রীর পাসপোর্টের কপি সংযুক্ত করে তাঁদের বিদেশযাত্রা রহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12